Breaking News

সাতক্ষীরায় দুর্গাপূজা ঘিরে র‌্যাব-৬ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

Spread the love

নিজস্ব  প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সাতক্ষীরায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব-৬। মহালয়া থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত পূজা মণ্ডপ ও মন্দিরগুলোতে সুরক্ষা নিশ্চিত করতে মাঠে রয়েছে র‌্যাবের টহল দল, কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার অংশ হিসেবে শহর ও গ্রামাঞ্চলজুড়ে চলছে টহল, পাশাপাশি ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

শনিবার বিকেলে জেলা কেন্দ্রীয় মন্দির ও উত্তর কাটিয়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন র‌্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, “পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহল ও দৃশ্যমান নিরাপত্তার পাশাপাশি সাদা পোশাকে সদস্যরাও দায়িত্ব পালন করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।”

তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করে আরও বলেন, “কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র‌্যাব বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”

র‌্যাবের এই উদ্যোগে আশ্বস্ত স্থানীয়রা জানাচ্ছেন, অতীতে যেভাবে উৎসব চলাকালে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিত, এবার তা নেই। স্থানীয় পূজা উদ্যোক্তারা বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভক্ত-দর্শনার্থীরা স্বস্তি নিয়ে পূজা উপভোগ করতে পারবেন।

সাতক্ষীরায় এবার কয়েক শ পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব শেষ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে র‌্যাব-৬।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com