Breaking News

আমাদের লড়াই দক্ষিণ এশিয়াব্যাপী: নাহিদ ইসলাম

Spread the love

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের লড়াই কেবল বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়াব্যাপী। আমরা দেখেছি, সীমান্তে হত্যা হচ্ছে। ভারতীয় মুসলিমদের বাংলাদেশি বলে পুশ ইন করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে শহরের এম সাইফুর রহমান মিলনায়তনের সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব বলেন।

নাহিদ বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদ বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই-আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই লড়াই এখনো শেষ হয়নি।

এনসিপি আহ্বায়ক বলেন, আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদ পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ-দখলদারির রাজনীতি ফিরে আসছে, আমাদের সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, কয়েক দিন আগে যৌথ বাহিনী যুবদলের একজন কর্মীকে হত্যা করেছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি, তেমনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও বিরোধিতা করি।’

About dainiksatkhira24

Check Also

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ

Spread the love নিউজ ডেস্ক: দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com