Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে এগারো লাখ টাকার মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ পরিচালনা করে সাড়ে এগারো লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার দিনভর জেলার কাকডাঙ্গা এবং মাদরা এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়। বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৫ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাঙ্গা মাঠ নামক স্থান হতে ১১,১৮,৫০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।
এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এর ১১ আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দাপোষ্ট নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে বিজিবি সদস্যরা ।

তিনি আরো জানান, আটকৃত মালামালের মূল্য এগারো লক্ষ তিপান্ন হাজার পাঁচশত টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com