Breaking News

সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা পৌরসভায় ২৯ ডিসেম্বর সোমবার সকালে পৌরসভা হল রুমে সাতক্ষীরা পৌরসভা ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও সিএসও সদস্যদের নিয়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় পৌরসভা কো-অডিনেটর সবুজ কুমার সাহা সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়, তিনি বলেন,অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পৌরসভার ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও সিএসও কতৃক বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনাগুলো সকলের মাঝে উপস্থাপন করেন গোফরইম্প্যাক্ট প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জোহুরা খাতুন মীরা। জলবায়ু পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যা আলোচনার মাধ্যমে তুলে ধরা হয় । উপস্থিত সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা গুলো অনুমোদন করা হয়।উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে পৌর বাসী জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষম হবে বলে সকলে আশা করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com