
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ষোল দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩জুলাই) বালিয়াদহ ফুটবল ময়দানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম মোল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মনোয়ার মোল্যা,বীর মুক্তিযোদ্ধা কবির মোল্লা,বীর মুক্তিযোদ্ধা মাস্টার ইরফান আলী গাজী। এছাড়া আরও উপস্থিত ছিলেন,আশরাফুল শেখ, জব্বার শেখ,মাগুরা ইউনিয়নের ছাত্রদল সভাপতি সোহাগ মোড়ল প্রমুখ।উদ্বোধনী খেলায় একদিকে ছিল শ্যামনগর একাদশ
অপরদিকে কেশবপুরের পাজিয়া একাদশ।উদ্বোধনী অনুষ্ঠান শুরু আগে স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনায় ঢাকা মাইলস্টোন ইস্কুল এন্ড কলেজ নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নক আউট ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করে বালিয়াদহ যুব সংঘ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
