Breaking News

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

Spread the love

তালা প্রতিনিধি:”ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকালে তালা উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন’র সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মোসলেম শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডাঃ প্রঞ্জা লাবনি দাশ।

এতে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক: কাজী লিমনুজ্জামান, জেসমিন আরা,সাংবাদিক ইমরান হোসেন প্রমূখ। আলোচনা শেষে জেলা পর্যায়ে ৮টি ক্যাটাগরির মধ্যে তালা উপজেলার সেরা ৬ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে রয়েছেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: জেসমিন আরা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: কাজী লিমনুজ্জামান, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: নাসরিন সুলতানা, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ধানদিয়া, শ্রেষ্ট উপজেলা পরিষদ তালা।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com