Breaking News

তালায় বিএনপির ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন

Spread the love

ফারুক সাগর:তালায় বিএনপির ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে। মঙ্গলবার (৫আগস্ট) তালার বি দে সরকারি ম্যাধমিক বিদ্যালয়ের মাঠে বর্ষ পূর্তি অনুষ্ঠান পালন করা হয়।

তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণালকান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এছাড়া আরও উপস্থিত ছিলেন,তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,চেয়ারম্যান মফিদুল হক লিটু,সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা,উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান উপজেলা মহিলা দলের নেতী মেহেরুনেসা মেরি প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এই জুলাই মাসে আমাদের চোখে ভেসে ওঠে দুই হাত প্রসারিত করা আবু সাঈদের মুখ। স্বৈরাচারী শেখ হাসিনার বুলেট তার বুক ভেদ করে। আমাদের মনে পড়ে চট্টগ্রামের অসীমের আত্মত্যাগের কথা। জুলাই গণ অভঅভ্যুত্থানে অনেকে অন্ধ হয়েছে,পঙ্গু হয়েছে। আমরা বিজয়ের বর্ষ পূর্তিতে তাদেরকে গভীর ভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি।

তিনি আরও বলেন,৫ আগস্ট এই স্বৈরাচারের হাত থেকে মুক্তির আন্দোলন কেউ একভাবে দাবি করতে পারে না। সকল শ্রেণী পেশার মানুষের গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটে। দীর্ঘ পনের বছর তিনি জাতিকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রেখে ছিলেন। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে আসবে। এই দীর্ঘ শাসন আমলে আমাদের দশ হাজারের বেশি নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ভালোবাসে ১৯৭১ সালে রণাঙ্গনে জীবন বাজি রাখেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপোস না করে দেশে ছিলেন। তাদের উত্তরসূরি তারেক রহমান আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তার এই নির্দেশনায় জাতি ঐক্যবদ্ধভাবে আগামীর নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করবে।সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বিজয়ী রালী বের হয়ে তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।তালা উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তা বাদী দল ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী বর্ষ পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com