Breaking News

তালায় ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

Spread the love

জহর হাসান সাগর: সাতক্ষীরার তালায় ঔষধ ব্যাবসায়ীদের চার দফা দাবীতে কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২২ মে ) সকাল ১০ টায় তালা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুততম সময়ের মধ্যে ফেরৎ নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফর্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা এই চার দাবীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, তালা উপজেলা ফার্মেসী মালিকরা এই মানবন্ধন করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, মানববন্ধনে বক্তব্য দেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি তালা উপজেলার সাবেক সভাপতি ও আবিরোন ফার্মেসীর মালিক আনিছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক জাকারিয়া, মিজানুর রহমান সহ আরও অনেকে। বক্তারা বলেন চিকিৎসা হচ্ছে মানুষের চারটি মৌলিক চাহিদার একটি। আর এই জীবন রক্ষাকারী ঔষধ উৎপাদন, বিপনন ও সরবরাহের ক্ষেত্রে আমাদের দাবীগুলো বাস্তবায়ন অত্যান্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক। অবিলম্বে এই চার দফা দাবী পূরণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com