Breaking News

তালা–কলারোয়া আসনে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলামের মনোনয়নপত্র স্থগিত

Spread the love

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার তালা–কলারোয়া–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার সকালে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার মামলার জামিন সংক্রান্ত মূল কাগজপত্র জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র স্থগিতের সিদ্ধান্ত দেন। একই সঙ্গে এক দিনের মধ্যে উক্ত জামিনের কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, একই আসনে সম্পদের বিবরণী জমা না দেওয়ায় ইসলামী আন্দোলনের প্রার্থী রেজাউল করিমের মনোনয়নপত্রও স্থগিত করা হয়েছে। এছাড়া ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিবের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহসহ মোট তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the loveপ্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com