Breaking News

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

Spread the love

বিনোদন ডেস্ক:
হুমকি ও ধমকির অভিযোগে দায়ের করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) সকালে মামলাটির শুনানি শেষে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবীন চৌধুরী তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার কথা বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লাখ টাকা নেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব, কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন।

পরবর্তী সময়ে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় তারা বাদীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com