Breaking News

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার

Spread the love

কামরুল হাসান:কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কলারোয়ার কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে প্রায় ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা সীমান্তবর্তী চান্দা ও ভাদিয়ালি নামক স্থান থেকে ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেন। একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা সীমান্তবর্তী গাড়াখালি নামক স্থান থেকে প্রায় ১লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত বৃহস্পতিবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com