Breaking News

তাইওয়ানের পর এবার ‌‘রাগাসা’ আঘাত হেনেছে চীনে

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
সুপার টাইফুন রাগাসা হারিকেনের শক্তি নিয়ে ও প্রবল বৃষ্টিসহ এবার চীনের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে। ফলে উপকূল থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। একইসঙ্গে অন্তত ১০টি শহরে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গুয়াংডং প্রদেশে টাইফুন রাগাসা আছড়ে পড়বে বুধবার। অঞ্চলটির ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদে সরানো হয়েছে। রাগাসার প্রভাবে গুয়াংডংয়ে বিপর্যয়কর পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এছাড়া, টাইফুন রাগাসা আছড়ে পড়ার আগেই আট মাত্রার সতর্কতা জারি করেছে হংকং। অঞ্চলটিতে বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে।

টাইফুন রাগাসাকে ঝড়ের রাজা বলে অভিহিত করেছে চীনের আবহাওয়া বিভাগ। বলছে, চীনের পর ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানবে রাগাসা। ক্ষতিগ্রস্ত হতে পারে কয়েক লাখ মানুষ।

এর আগে, সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন এবং এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১২৪ জন।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com