Breaking News

আমরা চাঁদাবাজ মুক্ত দেশ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই -অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

Spread the love

জহর হাসান সাগর: তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় ও মাওলানা ইদ্রিস আলীর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডা. মাহমুদুল হক, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক গাজী সুজায়াত আলী, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা; ডা. আফতাব উদ্দীন, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা এবং মাসুদ রানা, এ.জি.এস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।মরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শাহ আলম, মাহফুজুর রহমার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ডা. তৈয়েবুর রহমান, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, যুব জামায়াতের মেস্তাফিজুর রহমান রেন্টু, মাষ্টার আমিনুর রহমান, মাওলানা কবিরুল ইসলাম, জনার্কীর্ণ এই জনসমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ, বিএনপি কিম্বা অন্য কেনো দল আমার শত্রু নয় চাদাবাজরাই আমার প্রধান শত্রু, চাঁদাবাজ মুক্ত ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য হলে আপনাদেরকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com