Breaking News

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ উদ্ধার

Spread the love

কামরুল হাসান:কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ জুন) কলারোয়া থানাধীন মাদরা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি দখলের মোড় নামক স্থান থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের ভাদিয়ালি ও চান্দা নামক স্থান থেকে ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করেন। একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা সীমান্তের কাদপুর থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। সবমিলিয়ে কলারোয়া সীমান্তে মঙ্গলবার বিজিবির অভিযানে ৬ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি সদস্যরা আটক করতে পারেননি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত মঙ্গলবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com