Breaking News

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মলন

Spread the love

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মরহুম হবিবর রহমানের ছেলে নুরুজ্জামান মিলন ও আসাদুজ্জামান মিন্টুসহ ২২ জন গ্রামবাসী কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মিলন ও মিন্টু সহোদয় দুই ভাই তাদের নামে মিথ্যা মামলা, জমি দখল ও নানা হুমকি-হয়রানি থেকে পরিত্রাণ পেতে এ সংবাদ সম্মেলন করেন। শনিবার (২১ জুন) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সময়ে তাঁর ভাই আসাদুজ্জামান মিন্টুকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে তার নামে নাশকতা মামলাসহ অন্যান্য আরও তিনটি মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলা নং- ৪১১/১৬, অভিযোগ নং ১৬৮ (ক) প্রাথমিক তথ্য ১৭ নং। কোর্টের মামলা নং-৮০১৬। মামলা নং- ২২৮১,০৬/২০০৫ ০৬/২৯৪। এভাবে একের পর এক বন্ধের যে পর পর পর ও এক মিথ্যা মামলা দায়ের ও জেল খাটিয়েছে প্রতিপক্ষ একই গ্রামের লুৎফর রহমানের ছেলে বদরুজ্জামান, তহিদুজ্জামান ও হাসানুজ্জামান কাজল। প্রতিপক্ষ বদরুজ্জামানের তাই হাসানুজ্জামান কাজল একজন পুলিশ কর্মকর্তা হওয়ায় তার ভাইয়ের নামে মিথ্যা মামলা ও তাদের নামীয় জমি জোরপূর্বক দখল করেছে। নুরুজ্জামান মিলন আরও বলেন, ৫ আগস্টের পর প্রতিপক্ষরা বিএনপি সাজার চেষ্টা করছে। সর্বশেষ হাসানুজ্জামান গত ১৪/০৬/২০২৫ তারিখে তাদের হুমকি দিয়ে ভিটেছাড়া করার কথা বলে বলে নুরুজ্জামান মিলন জানান। অপরদিকে প্রতিপক্ষ গ্রুপের বদরুজ্জামান মামলা দায়ের করার বিষয়টির সত্যতা স্বীকার করলেও হুমকি বা দখলের বিষয়টি সত্য নয় বলে সেলফোনে সাংবাদিকদের জানান।নুরুজ্জামান মিলন এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য প্রশাসনের সৃদৃষ্টি কামনা করেন।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com