আশাশুনি মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ নেটপাটা ও বাঁধ অপসারণ

Spread the love

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালীতে অভিযান পরিচালনা করে অবৈধ নেটপাটা ও বাঁধ অপসারণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে ইউনিয়নের ভিমতলা খালে এ অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ নেটপাটা, খালে মাটির বাঁধ দিয়ে পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধতা দূর করা ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের নেতৃত্বে পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি রোধ, দেশীয় প্রজাতির মাছের ধ্বংস রক্ষা করার জন্য মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ভিমতলা খালে অভিযান পরিচালনাকালে ২০টি নেটপাটা অপসারণ করা হয় এবং অবৈধ বাঁধ অপসারণ করা হয়।অভিযানের ফলে এলাকার মৎস্য সম্পদ রক্ষা ও পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধতা দূর হবে। এলাকার মানুষ এ অভিযানকে স্বাগত জানিয়েছে এবং সন্তুষ্টি প্রকাশ করেছে।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com