Breaking News

দলের কাউকে টাকা না দেওয়ার আহ্বান এনসিপির

Spread the love

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর তাই নিজেদের আর্থিক ও তহবিল পরিচালনার নীতিমালা তৈরি করেছে দলটি- এমনটাই জানিয়েছেন দলটির নেতারা।ওয়েবসাইটে গিয়ে ব্যাংকিং চ্যানেলে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি রসিদ সংগ্রহ করে এনসিপিকে আর্থিক অনুদান দেওয়া যাবে। দলের কাউকে ব্যক্তিগতভাবে টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছে এনসিপি।এনসিপির আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রম বিষয়ে জানাতে বুধবার (৪ জুন) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ কথা বলা হয়। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে দলের আর্থিক ও তহবিল পরিচালনা নীতিমালার সারাংশ উপস্থাপন করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও কোষাধ্যক্ষ এস এম সাইফ মোস্তাফিজ।তিনি বলেন, কোনো কালো টাকা, অজানা উৎস, বিদেশি সরকার বা অপরাধসংশ্লিষ্ট অর্থ একেবারেই নিষিদ্ধ। পরে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।জুলাই আন্দোলন ক্রাউড ফান্ডিং বা গণচাঁদা থেকে পরিচালিত হয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপি তাদের আর্থিক ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার ওপর দাঁড় করাতে চাচ্ছে। তিনি বলেন, ‘আমরা এটাকে এখন ডিজিটাল একটা ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করছি। ট্র্যাডিশনাল গণচাঁদা অব্যাহত থাকবে আর ডিজিটাল সিস্টেমে আমরা দেশ ও দেশের বাইরে থেকে একটা ফান্ডিং পাব।যারা এনসিপিকে সাহায্য করতে চান, তাদের কেউ যেন ব্যক্তিগতভাবে কাউকে টাকা না দেন, সেই আহ্বানও জানান নাহিদ। তিনি বলেন, ‘আমাদের ফাইন্যান্স টিম ও অ্যাকাউন্ট নম্বরের বাইরে কোনো প্রতিষ্ঠান বা কারও কাছে এনসিপি বা আমাদের ছাত্রদের নাম কেউ যদি ব্যবহার করেন, সেটিও আমাদের দপ্তরে, শৃঙ্খলা কমিটিকে জানালে আমরা যথাযথ ব্যবস্থা নেব। কারণ, অনেক জায়গায় আমাদের নাম ব্যবহার করে অনেক ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার একই সঙ্গে আমরা মিডিয়া ট্রায়ালেরও শিকার হয়েছি।নাহিদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পেশিশক্তির ব্যবহার, চাঁদাবাজি-টেন্ডারবাজি সবকিছুর মূলে অর্থ। দেশের রাজনৈতিক দলগুলো তাদের আর্থিক বিষয় প্রকাশ করে না। দলগুলোয় আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হতে হবে।

About dainiksatkhira24

Check Also

ঈদের ছুটিতে টোল আদায়ের রেকর্ড পদ্মা-যমুনা সেতুতে

Spread the loveডেস্ক রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের ঢল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com