নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সাতক্ষীরার মানুষের সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। তিনি বলেন, এই অঞ্চলকে ইচ্ছাকৃতভাবে অবহেলিত রেখে পরিকল্পিতভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণাঞ্চল সফরের অংশ হিসেবে …
Read More »Tag Archives: সাতক্ষীরা
এক হাতে ফ্যামিলি কার্ড, অন্য হাতে নারীর গায়ে হাত—দুটো একসাথে চলে না: সাতক্ষীরায় ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক হাতে ফ্যামিলি কার্ড আর অন্য হাতে নারীর গায়ে হাত—এই দুইটি একসঙ্গে চলতে পারে না। নারীরা মায়ের জাতি, তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা নারীর দিকে হাত বাড়াতে চায়, তাদের হাত শক্তভাবে প্রতিহত করা হবে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের গণমুখী মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান …
Read More »সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান। তিনি শ্যামনগর উপজেলার আজাদনগর ইউনিয়নের নদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। সোমবার গভীর রাতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে …
Read More »সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান …
Read More »তালায় জাতীয় যুব শক্তির নেতৃত্বে নুসরাত জাহান তমা, সদস্য সচিব রাকিব
ফারক সাগর: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তি–র উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে নুসরাত জাহান তমাকে আহ্বায়ক এবং রাকিবুল ইসলাম রাকিবকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। …
Read More »কুকুর-বিড়ালের কামড় বাড়ছে, কিন্তু সাতক্ষীরা সদর হাসপাতালে বন্ধ জলাতঙ্ক ভ্যাকসিন কার্যক্রম
নিউজ ডেস্ক: সাতক্ষীরা সদর হাসপাতালে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ে আহত রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে সরকারি এই হাসপাতালে বিনামূল্যে এন্টিরেবিস ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ জন রোগী জলাতঙ্ক ভ্যাকসিন নিতে সদর হাসপাতালে আসেন। …
Read More »ভোররাতে সেনা অভিযানে সাতক্ষীরায় মাদক ও অস্ত্রের বড় চালান উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে সদর উপজেলার পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানায়, অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ছয়টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং …
Read More »শাহীদা আক্তার নির্বাচিত সাতক্ষীরার শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক
জি এম মুজিবুর রহমান: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আশাশুনি উপজেলার শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) শাহীদা আক্তার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, শাহীদা আক্তার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছেন। উপজেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে তাকে এই স্বীকৃতির জন্য অভিনন্দন জানানো হয়েছে এবং …
Read More »সাতক্ষীরার তালায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবদল নেতা রানা নিহত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা যুবদলের এক নেতা নিহত হয়েছেন। নিহত যুবদল নেতার নাম নাজমুল হাসান রানা (৩৫)। তিনি তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তালা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা এবং …
Read More »সাতক্ষীরায় মৎস্য চাষীর ঘের থেকে মাছ লুট, বৈদ্যুতিক মটর ভাঙচুরের অভিযোগ
শহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামে এক মৎস্য চাষীর ঘের থেকে মাছ লুট ও বৈদ্যুতিক মটর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্থ চাষী মোজিবর গাজী সদর থানায় অভিযোগ করেছেন। বাদির অভিযোগ অনুযায়ী, তিনি মাগুরা গ্রামের মৃত শেখ আলী আহম্মেদের ছেলে শেখ ফারুক হোসেন থেকে দুই বছরের ইজারায় প্রাপ্ত জমিতে পুকুরে মাছ চাষ করে আসছিলেন। পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছ ছিল। …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
