Breaking News

পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে উদ্যোগে সড়কের জনদ্রুর্ভোগ মুক্তির পথে

Spread the love

শাহরিয়ার কবির:বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে খুলনার পাইকগাছায় প্রধান সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সরকারি পরিচালক খুলনা-৬ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।সমাজে বিদ্যমান দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমাজ থেকে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি দূর করতে হবে, তা না হলে জনগণ উন্নয়নের সুফল পাবে না।’ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা নিশ্চিত করবে।’একই সাথে সরকারের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।পাইকগাছা খুলনা প্রধান সড়কের জিরোপয়েন্টে এই সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ গোলাম সরোয়ার, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট লেয়াকাত আলী সরদার, এস এম মাওঃ আমিনুল ইসলাম,প্রফেসর আব্দুল মোমিন সানা, অ্যাডভোকেট আব্দুল মজিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, মোঃ রুহুল কুদ্দুস,পৌর আমীর ডাঃ আসাদুল ইসলাম সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল, সদস্য সুবঞ্জন চক্রবর্তী , দিপঙ্কর মন্ডল প্রমুখ।

 

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় ইয়াবাসহ আটক ৩

Spread the loveপাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহযোগিতায় ১৭ পিস ইয়াবাসহ এক মুদি দোকানদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com