হাসানুর রহমান: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে মাদক কর্মকাণ্ডের মূলহোতা হিসেবে অভিযুক্ত কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আল-হাসিবি চৌধুরী শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে রবিবার সকালে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছাত্রলীগের গুপ্ত মিছিলে অংশগ্রহণ থেকে বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে ।এর আগে শুভ এবং তার আশ্রয়দাতা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন থেকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় এক …
Read More »dainiksatkhira24
পাইকগাছায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত
শাহরিয়ার কবির: উপমহাদেশের রসায়ন শাস্ত্রের জনক, বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক এবং স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র (পিসি) রায়ের ১৬৫তম জন্মজয়ন্তী খুলনার পাইকগাছা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রবিবার (২ আগস্ট) মহান এই বিজ্ঞানীর রাড়ুলীর পৈতৃক ভিটায় দিনটি স্মরণে আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রতিযোগিতাপূর্ণ অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করা হয়। শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে মোড়ানো এই আয়োজনে প্রথিতযশা …
Read More »কালীগঞ্জে গ্রাম পুলিশের অভিনব বিকাশ প্রতারণার শিকার হলেন এক যুবক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার গ্রাম পুলিশ মিলনের অভিনব প্রতারণায় বিকাশে এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা খুইয়েছেন ভুক্তভোগী । এই প্রতারণার শিকার হয়েছেন কালীগঞ্জের রতনপুর গ্রামের শেখ শোকর আলীর ছেলে ফাহাদ হোসেন। এ বিষয় নিয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, আমি ফাহাদ হোসেন (২৪), পিতা: শেখ শোকর আলী, মাতা: খাদিজা খাতুন, ঠিকানা গ্রাম …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ছয় লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার ঘোনা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে। বিজিবি জানায় , ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক …
Read More »ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা
ডেস্ক রিপোর্ট: গাজায় হামাসের নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন উদ্যোগের মধ্যেও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (২ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, দেইর আল-বালাহর দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হেলিকপ্টারের হামলায় একজন নারী ও একজন পুরুষ নিহত হন। এছাড়া খান ইউনিসে পৃথক হামলায় তিনজন এবং গাজা সিটির …
Read More »জামায়াত কখনো গুপ্ত সংগঠন ছিলনা: মিয়া গোলাম পরওয়ার
ডেস্ক রিপোর্ট: জামায়াত কখনো গুপ্ত সংগঠন ছিল না বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশে গোলাম পরওয়ার বলেন, জামায়াত কখনো গুপ্ত ছিল না। যারা বিভিন্ন আন্দোলনে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার কথা বলেন, তাদের বক্তব্য জনগণ বিবেচনা করবে। গোলাম …
Read More »দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি
ডেস্ক রিপোর্ট: উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশি যানবাহনকে লক্ষ্য করে হামলা কিংবা নাশকতা চালাতে পারে গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা-ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার (১ আগস্ট) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ যেকোনো যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা …
Read More »পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে। রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ২৭তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (প্রথম পর্যায়) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।এসময় …
Read More »সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : বৃক্ষরোপনের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ জুলাই) সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে ১০ …
Read More »এবার হরমুজ প্রণালি বন্ধ করার হুঁশিয়ারি ইরানের
ডেস্ক রিপোর্ট:হরমুজ প্রণালি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘদর জানান, আমেরিকার ক্রমাগত উস্কানিমূলক পদক্ষেপ কেবল হরমুজ প্রণালিকে আরও সীমিতই করবে না, বরং অন্যান্য প্রধান সামুদ্রিক যোগাযোগ পথগুলোও বন্ধ করে দেবে। তিনি …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
