Breaking News

সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বৃক্ষরোপনের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ জুলাই) সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোর এর বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, সামাজিক বনায়ন জোন  সাতক্ষীরার সহকারী বোন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, একুশে টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরা প্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ আবুল হোসেন প্রমূখ। মেলার উদ্বোধন পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে দশ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।এ সময় জেলা প্রশাসনিক কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com