নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানীয় রুটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার (ইজিবাইক) নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারিচালিত থ্রি-হুইলারযান শ্রমিক দল (রেজি. নং-চ-২৪৫৩), সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে …
Read More »dainiksatkhira24
‘খুব দ্রুত’ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে: ট্রাম্প
ডেস্ক রিপোর্ট:ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং হরমুজ প্রণালি ‘খুব দ্রুত’ খুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে তেহরানকে তীব্র সামরিক হামলার মুখোমুখি হতে হবে বলেও তিনি কড়া সতর্কবার্তা দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান যে প্রণালিটি খুব শিগগিরই উন্মুক্ত করা হবে, অন্যথায় সেখানে অত্যন্ত মারাত্মক আঘাত হানা হবে …
Read More »জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের
ডেস্ক রিপোর্ট: মেটা প্রধান মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৩ জুলাইয়ের একটি ভিডিও সাময়িকভাবে মুছে ফেলার ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা তুলে নেওয়ার পাশাপাশি জাকারবার্গের বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি …
Read More »এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পথ হারালে এই জাদুঘরই জাতিকে নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের প্রেরণা জোগাবে।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস …
Read More »জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: রাজধানীর শেরেবাংলা নগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এর আগে, গতকাল সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। একইসঙ্গে বৃহস্পতিবার থেকে সাধারণ জনগণের জন্য …
Read More »জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী
ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, কোনো ত্যাগ, কোনো সংগ্রাম কোনোদিন বৃথা যায় না। ইতিহাস কখনো মিথ্যা হয় না। জুলাই গণঅভ্যুত্থান তারই উজ্জ্বল প্রমাণ।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি …
Read More »সাতক্ষীরা সদরের ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. ইফাজউদ্দীন (৭৫) গত ৮ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যরা জানান, গত ৮ জুলাই বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন ইফাজউদ্দীন। এরপর থেকে তিনি আর …
Read More »যশের সঙ্গে বিতর্কিত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যা বললেন কিয়ারা
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই তুমুল বিতর্কের মুখে পড়েছে কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। পর্দায় নারীদের নেতিবাচক উপস্থাপন, প্রচারণায় নারী চরিত্রের অভাব এবং সাম্প্রতিক ‘তাবাহি’ গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা। এমন পরিস্থিতিতে ছবির ঢাল হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। তার দৃঢ় বিশ্বাস, সব বিতর্ক ছাপিয়ে দর্শক শেষ পর্যন্ত সিনেমার সততা ও …
Read More »জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দুই দিনের কর্মসূচি
ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন এবং তেল, গ্যাস, বিদ্যুৎ সংকটসহ দেশের বিদ্যমান সার্বিক সংকটের দ্রুত সমাধানের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক যৌথ বৈঠকে এই কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর …
Read More »নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র্যাব
ডেস্ক রিপোর্ট: আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো কুচক্রী মহল যাতে নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা, টহল কার্যক্রম ও সাইবার নজরদারি বাড়ানো হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
