dainiksatkhira24

সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ২২ রমজান উপলক্ষে জেলা ক্লাব ঐক্য পরিষদের আয়োজনে, শহরের ফুড প্লাসে এই ইফতার ও দোয়া মাহফিল করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহবায়ক রহমতুল্লাহ পলাশ, এ সময় তিনি বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে সাতক্ষীরা জেলা বিএনপির …

Read More »

আশাশুনিতে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে যুবদলের সভাপতি কর্তৃক জামায়াত কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার টেকাকাশিপুর খেয়াঘাট এলাকায় ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ মোশাররফ হোসেন, কাদাকাটি ইউনিয়ন জামায়াতের আমির আবু বকর সিদ্দিক, পেশাজীবী বিভাগের সভাপতি গোলাম …

Read More »

কুল্যায় ডার্মি কম্পোস্ট প্রদর্শণী অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ডার্মি কম্পোস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইউনিয়নের আগরদাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির উদ্যোগে মাঠ দিবস উপলক্ষে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস। আগরদাড়ি …

Read More »

বুধহাটা আইএফআইসি ব্যাংকে ইফতার মাহফিল

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ব্যাংকের বুধহাটা বাজার উপ শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিবেশী উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপ শাখা ইনচার্জ মোহাম্মদ রাকিব শেখ। অনুষ্ঠানে ব্যাংকের কোষাধ্যক্ষ জি এম শাহী রেজা, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ …

Read More »

ইসলাম’ই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি——–অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

ফারুক সাগর: ইসলাম’ই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি।ইসলাম প্রতিষ্ঠা না হলে মানুষের শান্তি আসা সম্ভব নয়। আল্লাহর নির্দেশিত পথেই শান্তি খুঁজতে হবে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।তিনি আরও বলেন,শান্তিময় পরিবেশ গড়ার জন্য আসুন আল্লাহর দেওয়া বিধান কোরআন নিজেরা মানি এবং কোরআনের সমাজ গঠনের জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করি। রবিবার তালা উপজেলা জামায়াত …

Read More »

সাতক্ষীরা জামায়াতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানেইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

মুহাম্মদ হাফিজ :সাতক্ষীরা জামায়াতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন পৌর অডিটরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সাবেক এমপি গাজী ডা মাহমুদুর রহমান, …

Read More »

তালায় ২৪ জন মুন্ডা সম্প্রদায়ের মাঝে বকনা গরু বিতরণ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় বকনা গরু বিতরণ করা হয়েছে। রবিবার (২৩মার্চ) তালা উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় ২৪ জন সুফলভোগী মুন্ডা সম্প্রদায়ের মাঝে একটি করে বকনা গরু বিতরণ করা হয়। বিতরণ অনষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মাসুম বিল্লাহ। …

Read More »

সাতক্ষীরায় কৃষি কাজে সমস্যা ও উত্তরণের পথ শীর্ষক নারী কৃষক সংলাপ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন, কৃষি কাজে সমস্যা ও উত্তরণের পথ শীর্ষক নারী কৃষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত নারী সংলাপে সভাপতিত্ব করেন প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মৎস্য কর্মকর্তা (কোরেন্টাইন) তৌহিদ হাসান, উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড …

Read More »

সাতক্ষীরা জামায়াতের ইফতার মাহফিলে দেশের স্বার্থে ঐক্য অটুট রাখার প্রত্যয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিনিধি:দেশের স্বার্থে ঐক্য অটুট রাখার প্রত্যয়ব্যক্ত করে সাতক্ষীরায় জামায়াতে ইসলামী, বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বলেছেন, আমরা রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হবো না। আমরা হবো সহনশীল এবং পরমত সহিষ্ণু। জুলাই বিপ্লবের শহিদদের রক্তের দাগ শুকায়নি। বাংলাদেশের আকাশে আবারো সেই কালো শকুনের ছায়া। এই কালো শকুন যেন আমাদের ছাত্র—জনতার আন্দোলনের স্বাধীনতাকে ভুলুন্ঠিত করতে না পারে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশকে আমরা …

Read More »

বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন সভাপতি অ্যাড. মহিতুল ইসলাম, পেলেন সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বল্লী ইউপি চেয়ারম্যান অ্যাড. মোঃ মহিতুল ইসলাম।গত ১৯ মার্চ যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। একই সাথে এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মনোনীত হয়েছেন নাছিমা খাতুন, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com