Breaking News

বুধহাটা আইএফআইসি ব্যাংকে ইফতার মাহফিল

Spread the love

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ব্যাংকের বুধহাটা বাজার উপ শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিবেশী উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপ শাখা ইনচার্জ মোহাম্মদ রাকিব শেখ। অনুষ্ঠানে ব্যাংকের কোষাধ্যক্ষ জি এম শাহী রেজা, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ড্যানিস, কোষাধাক্ষ বাবুল হোসেন, ব্যাংকের গ্রাহক ফ্রান্সিস মিঠুন, ডাক্তার মৃণাল ব্যানার্জি, শরিফুল ইসলাম, ইমদাদুল ইসলাম, মফিজুল ইসলাম, ডাক্তার সুজন ঢালী, শাহিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ শাহিনুর রহমান।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com