Breaking News

ইসলাম’ই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি——–অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

Spread the love

ফারুক সাগর: ইসলাম’ই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি।ইসলাম প্রতিষ্ঠা না হলে মানুষের শান্তি আসা সম্ভব নয়। আল্লাহর নির্দেশিত পথেই শান্তি খুঁজতে হবে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।তিনি আরও বলেন,শান্তিময় পরিবেশ গড়ার জন্য আসুন আল্লাহর দেওয়া বিধান কোরআন নিজেরা মানি এবং কোরআনের সমাজ গঠনের জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করি। রবিবার তালা উপজেলা জামায়াত আয়োজিত সুজনশাহ বালিকা বিদ্যালয় মিলনায়তনে সকাল ৯টায় ইউনিট দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জাময়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা জামায়তের আমীর মাওলানা মফিদুল্লাহ, ঢাকা বাদশা ফয়সাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল ইসলাম, তালা উপজেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী ,সহ সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ , শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান,মাওলানা নজরুল ইসলাম প্রমূখ।

 

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com