dainiksatkhira24

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ শফিউল ইসলাম, সুলতানা পারভীন, ওয়াহিদা সুলতানা, …

Read More »

আশাশুনির কাকড়াবুনিয়ায় মৎস্য ঘের দখলের চেষ্টা ৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনির কাকড়াবুনিয়ায় মৎস্য ঘের দখলের চেষ্টা, ৫ লাখ টাকা চাঁদাদাবী ও নগদ ৬০ হাজার টাকা জোর পূর্বক চাঁদা আদায়সহ মোট ৪ লাখ ৬৫ হাজার টাকার মাছ ও মালামাল লুটের অভিযোগে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে থানায় এজাহার জমা দেয়া হয়েছে। গত ২২ মার্চ (শনিবার) আশাশুনি থানায় এজাহারটি জমা দেন জেলা মহিলা দলের …

Read More »

শ্যামনগরে মাদার নদীর চরের গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রঘুনাথ খাঁ: গাছ থেকে ইয়াছিন গাজী (৪০) নামের এক ভাটা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চী এলাকার মাদার নদীর চর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ইয়াছিন পাশ্ববর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত গ্রামের জবেদ আলীর ছেলে। ফারুক হোসেন সহ স্থানীয়রা জানান, দুই দিন আগে ইট ভাটা থেকে ইয়াছিন বাড়িতে ফিরে আসে। তবে …

Read More »

সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ

স্পোর্টস ডেস্ক: চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন। এর আগে পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত ২ অক্টোবর সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ …

Read More »

রিং পরানো হলো হার্টে, তামিমের অবস্থা এখন কেমন

স্পোর্টস ডেস্ক: মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করায় সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া …

Read More »

প্রসেনজিৎকে শিয়াল আর যীশুকে গাধা বললেন রচনা ব্যানার্জি

বিনোদন ডেস্ক:ভারতের একটি টেলিভিশন টকশোতে অতিথি হয়েছিলেন রচনা ব্যানার্জি। অনেকদিনের পুরোনো সেই টকশো এখন ভাইরাল। তাতে দেখা যায়, সহশিল্পীদের নিয়ে মজা করে নানা মন্তব্য করেছিলেন রচনা ব্যানার্জি।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই টকশো-এ রচনাকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রির মধ্যে শিয়াল, গাধা এবং মুরগি কে ও কেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘শিয়াল তো প্রসেনজিৎ চ্যাটার্জি। বুদ্ধিমান যাকে বলে একদম। …

Read More »

ঈদে সড়কপথে ঢাকা ছাড়বে প্রায় পৌনে ২ কোটি মানুষ

ডেস্ক রিপোর্ট:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রায় পৌনে ২ কোটি মানুষ (১ কোটি ৭২ লাখ ৭০ হাজার) মানুষ বৃহত্তর ঢাকা ছাড়বে। তারা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী-অস্থায়ী বাসিন্দা। এই বিপুলসংখ্যক মানুষের ৬০ শতাংশ যাবে সড়কপথে। বাকি ৪০ শতাংশ নৌ ও রেলপথে যাবে। এ হিসেবে এবার সড়কপথে ঈদ যাত্রীসংখ্যা মোট ১ কোটি ৩ লাখ ৬২ হাজার। নাগরিক …

Read More »

জরুরি সভায় বসছে বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ সোমবার (২৪ মার্চ) দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভায় বসছে।সভায় প্রধান কোচের সঙ্গে চুক্তি নবায়ন, অধিনায়কত্ব নির্ধারণ এবং নতুন নির্বাচক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।বর্তমানে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ছিল। বিসিবি সূত্রে জানা গেছে, সিমন্সের সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত করার বিষয়টি আজকের সভায় অনুমোদিত হতে …

Read More »

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল

আন্তজার্তিক ডেস্ক:ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত ১৮ মার্চ গাজার তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে ইসরায়েল। এরপর তার স্থলাভিষিক্ত হন ইসমাইল বারহুম। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই তাকেও হত্যা করা হলো। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বারহুমের নিহত হওয়ার তথ্য নিশ্চিত …

Read More »

সুন্দরবনের আধা কিলোমিটারজুড়ে আগুন

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের তেইশের ছিলার শাপলার বিল এলাকার আগুন অন্তত আধা কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান জানান, ‘কলমতেজী এলাকার আগুনের তুলনায় এটি আরও তীব্র। আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। বাগেরহাট ও খুলনা থেকে ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট রোববার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পানি ছিটানো শুরু হয়েছে।’সুন্দরবন পূর্ব …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com