Breaking News

 তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন

Spread the love

নিজস্ব  প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার
মধ্য দিয়ে ‘নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন-
২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ভূমিস ফাউন্ডেশন ও অ্যাকশনএইড-এর
আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় তালা উপজেলা শিল্পকলা
একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে র‍্যালির উদ্বোধন করেন, জেলা মহিলা বিষয়ক
অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা নাজমুন নাহার।
ভূমিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শহিদুল ইসলামের
সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ
জামাত ইসলামের জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির
সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি
অফিসার হাজেরা খাতুনসহ অন্যন্যরা।
সম্মেলনে বক্তারা নারীর অধিকার সুরক্ষা, সমতা অর্জন ও সামাজিক
ক্ষমতায়নে নাগরিক সমাজের ভূমিকা ও পারস্পরিক সহযোগিতার ওপর
গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার
কর্মীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com