বিনোদন ডেস্ক: দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামীপন্থী শোবিজ তারকারা বেশ বিপাকে পড়েছেন। অনেকেই আছেন লোক চক্ষুর আড়ালে, কেউ আবার আস্তে আস্তে কাজে ফিরতে চেষ্টা করছেন। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে সেসব তথ্যও উঠে এসেছে। কিন্তু কিছু তারকা আছেন, যারা সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শুধু শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময়ে তার প্রশংসা করার …
Read More »dainiksatkhira24
পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলে নিলো ভারত
আন্তর্জাতিক ডেস্ক: পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত, যা কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ন্যূনতম দর বেঁধে দেওয়াসহ পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপের প্রায় ছয় মাস পর এ সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর সরকার। নয়াদিল্লি বলছে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি ভোক্তাদের ক্রয়ক্ষমতা …
Read More »ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব, দুপুরে যাচ্ছে বিএনপি-এনসিপি
অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত প্রস্তাব জমা দেবে। আর এই প্রস্তাব বেলা ১২টায় বিএনপি ও দুপুর ২টায় জমা দেবেন দল দুটির প্রতিনিধিরা। এ সময় বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমদ। আর এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন সারোয়ার তুষার। এর আগে, সংস্কার কমিশনগুলোর …
Read More »চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৩
অনলাইন ডেস্ক: গাজীপুরে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন—শাকিল হোসেন (২৭), শাহেদ আলী (১৯) ও কামরুল ইসলাম (১৭)। শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পাপন মিয়া সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। পাপন জানিয়েছেন, শনিবার বিকেলে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। শাহেদ ও কামরুলকে শুক্রবার বিকেলে কালিয়াকৈরের …
Read More »সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনে শিকারীর ফাঁদ থেকে জীবিত হরিণ উদ্ধার
রঘুনাথ খাঁ: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে শিকারী চক্রের পাতা ফাঁদ থেকে শনিবার দুপুরে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। নিয়মিত টহলের সময় সুন্দরবনের ক্যানমারী খালের পাশ্ববর্তী বন থেকে ফাঁদে আটকে থাকা অবস্থায় হরিণটিকে উদ্দার করা হয়। এসময় উক্ত খাল থেকে একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ জিয়াউর রহমান জানান তাদের কাঠেশ^র টহল ফাঁড়ির সদস্যরা …
Read More »বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনাসভা
বায়জিদ হোসেন : বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরার খামারবাড়ীর হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক মোজ্জামেল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। বেসরকারী সংস্থা বেলা, আনন্দ, প্রেরণার সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসিসির প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিকী, আনন্দের প্রোগ্রাম …
Read More »শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ
আশিকুজ্জামান লিমন:সাতক্ষীরা জেলার শ্যামনগরে বিষেশ অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কোস্ট গার্ড ৷গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ ২০২৫ তারিখ শুক্রবার রাত ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কয়ালপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক পাচারকারীরা দুটি বস্তা রাস্তার …
Read More »সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে উপকূলবাসীর কলসবন্ধন
রঘুনাথ খাঁ:পানির সহজ প্রাপ্তি, টেকসই উন্নয়নের ভিত্তি” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পানি দিবস – ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে, খালি কলস হাতে নিয়ে কলসবন্ধন করেছেন উপকূলবাসী। শনিবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলার উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায়, সিডো সাতক্ষীরার আয়োজনে উপকূলীয় যুব …
Read More »সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
রঘুনাথ খাঁঃসাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহর আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় সাতক্ষীরা- খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ মো. মোহর আলী শেখ সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার মৃত আব্দুল করিম শেখ এর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ মোহর আলী শেখ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় খুলনা …
Read More »সাতক্ষীরা স্পেশালাইজড হসপিটালে ফ্রি মেডিকেল ক্যাম্প ২৬ মার্চ
প্রেস বিজ্ঞপ্তি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সাতক্ষীরা স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ। বুধবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরার কামালনগরের বাইপাস রোডে অবস্থিত এ হাসপাতালে বিনামূল্যে রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।স্পাইন (মেরুদন্ড), হাড়ভাঙ্গা, জয়েন্ট, বাত ব্যথা, হাঁটু, কোমর ও পিঠের ব্যথা, নার্ভ ও শিরারোগ বিষয়ে বিনামূল্যে রোগী দেখবেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
