dainiksatkhira24

সাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ ২০২৪-২৫-এর আওতায় মঙ্গলবার সকালে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য …

Read More »

তালায় পূর্ব শত্রুতায় কলাবাগান ধ্বংস হুমকিতে পানের বরজ

তালা প্রতিনিধি ::সাতক্ষীরা তালার খেশরা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে ৫কাটা জমিতে কাঁচকলা গাছের বাগান কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এমনকি পাশে থাকা পানের বরজ পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। অন্যদিকে প্রতিপক্ষদের হুমকি-ধামকি,পারপিটের ভয়ে ভুক্তভোগী পরিবার।গত সোমবার তালার শাহজাতপুরে মুনসুর আলী মোড়লের জমির কলা বাগান কেটে ফেলেছে প্রতিপক্ষরা।মুনসুর আলী মোড়লের পুত্র মফিজুর মোড়ল ও মহাসিন মোড়লের পুত্র গফুর মোড়ল জানান, ৭৯ দাগে আমাদের পৌত্রিক …

Read More »

পাইকগাছায় প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন(২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর খুলনার উপ পরিচালক কানিজ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক হোসেনুর রহমান ও আইনাল হক, আবাসিক মেডিকেল …

Read More »

দৈনিক আজকের দর্পণের সাতক্ষীরা প্রতিনিধি হলেন সাংবাদিক হাফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি:ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ হাফিজুর রহমান। মঙ্গলবার (২৭ মে) কর্তৃপক্ষের কাছ থেকে তিনি পরিচয় পত্র গ্রহণ করেন। সাংবাদিক হাফিজুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাতক্ষীরা সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন ধরে কমর্রত আছেন। এছাড়াও তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা …

Read More »

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশী

মো: সাগর হোসেন: দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৩৬ নারী,শিশু’কে ফেরৎ দিল ভারত। প্রায় দুই থেকে তিন বছর সে দেশে জেল খেটে “বিশেষ ট্রাভেল পারমিট”র মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে তারা দেশে ফিরলো।মঙ্গলবার (২৭ মে) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের’কে বেনাপোল পোর্ট থানায় …

Read More »

কলারোয়ার জয়নগরে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা

কামরুল হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বদরুন্নেছা হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। ইউনিয়ন বিএনপির সাবেক …

Read More »

সাতক্ষীরা জেলা একটা বরকতময় জেলা— ডিসি মোস্তাক আহমেদ

কামরুল হাসান: সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ বলেছেন, সাতক্ষীরা জেলা একটা বরকতময় জেলা। মানুষগুলো এজন্য খুবই ভালো। এ জেলাবাসী অত্যন্ত সৌভাগ্যবান।সাতক্ষীরার আম প্রসঙ্গে তিনি বলেন, দেশ-বিদেশে এ আম সুখ্যাতি লাভ করেছে। মঙ্গলবার (২৭ মে) কলারোয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলার শীর্ষ এই কর্মকর্তা আরো …

Read More »

 বিজিবির অভিযানে পনের লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

বিশেষ প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি । সোমবার রাতে ও মঙ্গলবার সকাল পর্যান্ত জেলার ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি ।মঙ্গলবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান …

Read More »

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় সদর দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম দীপু’র সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কমিশনার সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সহকারি …

Read More »

ড. ইউনূস বিদায় নিতে পারবেন না, বিদায় দেওয়া হবে: মাসুদ কামাল

অনলাইন ডেস্ক: ‘ড. ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ করে থাকতে হয়। আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপি নোতকর্মীরা ঘরে থাকতে পারতো না। নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো, এগুলো ঘটেছে বাংলাদেশে। আওয়ামী লীগ ঘটিয়েছে, যে কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাদের দেশ থেকে তাড়িয়েছি। এখন উনি (ড. ইউনূস) যেসব আচরণ শুরু …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com