Breaking News

অর্থের অভাবে থমকে গেছে বাহারুল শেখের চিকিৎসা

Spread the love

জহর হাসান সাগর : সাতক্ষীরা জেলার তালা উপজেলার আটারই গ্রামের বাসিন্দা মোঃ বাহারুল শেখ (পিতা: ইমান আলী শেখ) দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দারিদ্র্যের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের খরচ বহন করতে না পেরে তিনি এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ফুসকুড়ির মতো ক্ষত দেখা দেয়। বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসার ব্যয় ও প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করার মতো সামর্থ্য পরিবারের নেই।
এদিকে দুই কন্যা সন্তান নিয়ে বাহারুল শেখের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে। স্বজনদের দাবি, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা না গেলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।
এ অবস্থায় বাহারুল শেখের পরিবার সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, প্রবাসী এবং সকল সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতার আন্তরিক আবেদন জানিয়েছে। তাদের বিশ্বাস, সবার সামান্য সহযোগিতাই বাহারুল শেখের চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হবে এবং একটি পরিবারকে নতুন করে বাঁচার আশা এনে দেবে।

সহযোগিতার জন্য যোগাযোগ ও নগদ/বিকাশ নম্বর:
📞 ০১৩৫২-৩০৫৭৩৩ (বাহারুল শেখ)

 

About dainiksatkhira24

Check Also

হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com