জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি সরকারী কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা উপহার দেওয়া হয়েছে। গতকাল সকালে অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ করা হয়।ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা ও কলেজ শাখা নেতৃবৃন্দের আয়েজনে অনুষ্ঠানে জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান, উপজেলা পশ্চিম থানা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, কলেজ সম্পাদক মোঃ …
Read More »dainiksatkhira24
আশাশুনিতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, বিএনপি নেতা জাকির হোসেন বাবু, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাওঃ আবু বক্কর …
Read More »কালিগঞ্জে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পবিত্র মাহে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।বুধবার, ১৯ মার্চ দুপুর ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাঠুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত …
Read More »শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।sat_sham_19.3.25.jpg অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা গোলাম মোস্তফা ও প্রভাষক আব্দুল হামিদ। …
Read More »সিকান্দার আবু জাফরের ১০৬ তম জন্ম বার্ষিকী আজ
ফারুক সাগর : ‘রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো / আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি / কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাপি / আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি / তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া / তুমি বাংলা ছাড়ো।’- “বাংলা ছাড়” সিকান্দার আবু জাফরের বিখ্যাত কবিতা। আজ এই প্রখ্যাত কবি …
Read More »প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ইফতার মাহফিল
আব্দুল্লাহ আল মামুন: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ রমজান বুধবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন …
Read More »তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের মাসব্যাপী রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি:তালায় মানব মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা নিপার আয়োজনে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।বুধবার বিকালে মাঝিয়াড়া বাজার চত্বরে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তালা সদরের সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা নিপার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি হিসাবে …
Read More »সাতক্ষীরায় দুটি সোনার বারসহ এক পাচারকারী আটক
রঘুনাথ খাঁ ঃ ৩৭ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণের বার ও নগদ ৩৯ হাজার টাকা সহ ইউনুছ হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা ট্রাফিক বক্সের সামনে থেকে আটক করা হয়।আটককৃত ইউনুছ হাওলাদার (৫৫) রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নিজামউদ্দীন মোল্যা জানান, ভারত …
Read More »সাতক্ষীরায় শেখ মুজিবর রহমানের ম্যুরাল নিশ্চিহ্ন
রঘুনাথ খাঁ ঃসাতক্ষীরায় শেখ মুজিবর রহমানের ম্যুরাল তৃতীয়বার ভেঙে বেদিমুল নিশ্চিহ্ন করা হয়েছে। বুধবার ভোররাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বুলডোজার দিয়ে ম্যুরালের শেষ চিহ্নটুকু ভেঙে ফেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হুসাইন ,যুগ্ন আ্হবায়ক ওমর তাসনিম প্রমুখ এ অভিযানে নেতৃত্ব দেন। সংগঠনটির আহ্বায়ক আরাফাত হুসাইন জানান,‘‘ ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু আমরা সাতক্ষীরার মাটি থেকে মুছে ফেলতে চাই। যতদিন ছাত্র …
Read More »সাতক্ষীরা জেলা রোভারের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ:বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা রোভারের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (১৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলার সহ সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোসনে ইয়াসমিন করিমী হোসনে ইয়াসমিন, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,সহসভাপতি এনামুল হক ও …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
