নিজস্ব প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে ৬মাসে চল্লিশ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি । শুক্রবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান, বিগত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সাতক্ষীরার অধীনস্থ বিওপি/ক্যাম্প/চেকপোষ্ট কর্তৃক স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় চল্লিশ …
Read More »dainiksatkhira24
সাতক্ষীরায় বিজিবির অভিযানে এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এগারো লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।শুক্রবার দিনভর জেলার পদ্মশাখরা, ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, ঘোনা, সুলতানপুর ও চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটককরা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি । শুক্রবার বিকালে িএক প্রেসবিজ্ঞিপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিায়ান বিজিবি অধিনায়ক …
Read More »শোভনালীর বৈকরঝুটি বাইতুল্লাহ জামে মসজিদের ভবন উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি বাইতুল্লাহ জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য মুফতী মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মসজিদের শুভ উদ্বোধন করেন। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আব্দুল গফুরের সভাপতিত্বে ও বাইতুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোমরেজ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি জুম্মার নামাজে ইমামতি মধ্য দিয়ে নতুন …
Read More »আশাশুনিতে দরিদ্রদের মাঝে জামায়াতের খাবার বিতরণ
জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহতদের স্মরণে দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে আশাশুনি সদরের আলহাজ্ব ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। উপজেলা জামায়াতের আয়োজনে খাবার বিতরণকালে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামানে, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল …
Read More »কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়—-সাতক্ষীরায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব
নিজস্ব প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়। সাদাকে সাদা বলতে হবে। কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেবো না। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি এসময় আগামী ৮ তারিখ পর্যন্ত কোন বিশৃঙ্খলায় না যাওয়ার জন্য সাংবাদিকদের আহবান জানান। বৃহস্পতিবার (৩ জুলাই) সাতক্ষীরা শহরের সঙ্গীতা …
Read More »গাজায় গণহত্যায় ‘ক্ষুধা’কে অস্ত্রে পরিণত করছে ইসরায়েল
আন্তজার্তিক ডেস্ক: গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাতে ‘ক্ষুধা’কে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল—এমন গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ব্রিটিশ বার্তাসংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, গাজা উপত্যকায় ইচ্ছাকৃতভাবে খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা সৃষ্টি করে ইসরায়েল ফিলিস্তিনিদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করছে। সংস্থাটির মতে, এই কৌশল আন্তর্জাতিক …
Read More »ইতিহাস গড়লেন দীপিকা
বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এনে দিলেন দীপিকা পাড়ুকোন। প্রথমবারের মতো কোনো ভারতীয় তারকার নাম উঠল হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘ওয়াক অফ ফেম’-এ। ২০২৬ সালের জন্য ঘোষিত তালিকায় ‘মোশন পিকচার’ বিভাগে জায়গা পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। দীপিকার সঙ্গে এই সম্মান অর্জন করেছেন ডেমি মুর, এমিলি ব্লান্ট, র্যাচেল ম্যাক অ্যাডামস, তিমোথে চালামেট, ফ্রাঙ্কো নিরো এবং গর্ডন র্যামসের মতো …
Read More »হাসপাতালে ভর্তি স্বস্তিকা
বিনোদন ডেস্ক: ‘ভানুমতী ভূতের হোটেল’ ছবির শুটিং চলাকালীন তীব্র ব্যথায় কাবু হয়ে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।এই ঘটনায় তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি বুঝি, সব ঘটনার পিছনে কোনো কারণ থাকে।‘গতকাল আমি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম। হঠাৎ …
Read More »অস্ট্রেলিয়া চাচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক: আমীর খসরু
ডেস্ক রিপোর্ট: বিরাজমান সংকটকালে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই দেশের জন্য গুরুত্বপূর্ণ।বৃহস্পতিবার (৩ জুলাই) সুসান রাইলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এদিন বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব …
Read More »আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) এসব এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় আকাশ হালকা মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া, আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অধিদফতরের সবশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, ৪ জুলাই থেকে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
