Breaking News

জামায়াত আমিরের সুস্থতা কামনা করলেন চীন-পাকিস্তান-ফিলিস্তিন দূতাবাস

Spread the love

ডেস্ক রিপোর্ট:জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় তিন দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে হাসপাতালে ফুল পাঠানো হয়েছে।বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মাদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান এই শুভেচ্ছা জানান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রদূতরা জামায়াত আমিরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত, পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। তাদের এই সৌজন্য ও আন্তরিকতা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

About dainiksatkhira24

Check Also

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ

Spread the love নিউজ ডেস্ক: দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com