Breaking News

৪ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় পিঁয়াজ আমদানি শুরু

Spread the love

রঘুনাথ খাঁ ঃ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় পিঁয়াজ আমদাানি শুরু হয়েছে। তবে যে কোন সময় চাল আমদানি হবে।রবিবার বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ^াসের অয়ন ট্রেডার্স দুই ট্রাক ভর্তি ৫০ টন পিঁয়াজ আমদানি করে। আমদানিকৃত পিঁয়াজের ছাড়কারক প্রতিষ্ঠান ভোমরা বন্দরের সিএ-এফ এজেন্ট মোশাররফ ট্রেডার্সের স্বত্বাধিকারী জিএম আমীর হামজা। চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পিঁয়াজ আমদানি হয়। সন্ধ্যায় আরো পাঁচ ট্রাক পিঁয়াজ ভোমরা বন্দরে ঢোকে। এখনো নয় ট্রাক পিঁয়াজ আমদানির অপেক্ষায় ভারতের ঘোজাডাঙা বন্দরে অপেক্ষা করছে। রবিবারের আমদানিকৃত পিঁয়াজের পরিমান প্রায় ১৮৫ টন।৫০ টন ভারতীয় পিঁয়াজের রপ্তানিকারক সুরধারা কমার্সিয়াল প্রতিষ্ঠান লিমিটেড। ছাড়কারক ভারতীয় সিএ-এফ (কার্গো) এ্যসোসিয়শোনের তাপস ট্রেডার্স। ট্রাক নং- ডব্ল্উিবি-২৯সি-৫৭৮৬ ও ডব্ল্উিবি-২৯সি-১৩৮৬। পরবতী ট্রাকগুলোর নাম্বার, রপ্তানিকারক প্রতিষ্ঠান ও ছাড়কারক প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।
এদিকে আমদানিকারক ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, ২০০ মেট্রিকটন চাল ভোমরা বন্দর দিয়ে গত বুধবার থেকে ভারতের ঘোজাডাঙা বন্দরে আমদানির অপেক্ষায় রয়েছে।
ভোমরা স্থলবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ শওকত হোসেন জানান, চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পিঁয়াজ আমদানি হয়। আজ আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com