Breaking News

dainiksatkhira24

সাভারে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: সাভারে রুবেল হোসেন নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার নামাবাজার বাঁশপট্টিতে এই ঘটনা ঘটে। নিহত রুবেল বরিশাল জেলার খলিফার ছেলে। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের বাড়িতে ভাড়া থাকতেন। একই এলাকায় নৈশ প্রহরীর কাজ করতেন তিনি। রুবেলের স্ত্রী রাহিমা বেগম জানান, রুবেল বাসায় রাতের খাবার খেতে যাওয়ার পর …

Read More »

দেশের দুই অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

অনলাইন ডেস্ক: দেশের দুই অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় …

Read More »

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতার আশঙ্কা বিএনপির

অনলাইন ডেস্ক: নির্বাচন বিলম্বিত হলে অস্থিতিশীলতার আশঙ্কা করছে জাতীয়তাবাদী দল- বিএনপি। এ জন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে দেন-দরবার চালাচ্ছে দলটি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের বরাত দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে অস্থিতিশীলতা এবং জনগণের মধ্যে তীব্র …

Read More »

ঈদের খরচও আয়কর নথিতে দেখানো বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক: অনেকেই ঈদে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন, কিন্তু আয়কর নথিতে তা দেখান না। এনবিআর চায়, এসব ব্যয়ের হিসাব আয়কর বিবরণীতে করদাতারা সঠিকভাবে উল্লেখ করুন। এতে আয়কর ফাঁকি রোধ হবে এবং কর ব্যবস্থা আরও স্বচ্ছ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, করদাতাদের উচিত, আয়কর রিটার্ন দাখিলের সময় সঠিকভাবে ঈদসহ যাবতীয় ব্যয়ের তথ্য দেওয়া। কারণ, কোনও …

Read More »

মিয়ানমারে ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ-প্রাণহানি, সাতদিনের শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির ঘটনায় এক সপ্তাহের শোক ঘোষণা করেছে ক্ষমতাসীন সামরিক জান্তা। শুক্রবারের ওই ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৭০০-র বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। মান্দালয়, সাগাইং, ইয়াংগন, নেপিদোতে ধসে পড়া অসংখ্য ভবনের নিচে এখনও নিখোঁজ কয়েক হাজার লোক। ধ্বংসস্তূপ সরাতে ও জীবিত-মৃতদের উদ্ধারে মিয়ানমারের পাশাপাশি আরও কয়েকটি দেশের …

Read More »

আশাশুনির গদাইপুরে ম্যানগ্রোভ সংস্থার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আশাশুনি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাতক্ষীরা জেলার উপকূলীয় উপজেলা আশাশুনির গদাইপুর ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় শতাধিক অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে দুই কৃতি সন্তানকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার(৩০ মার্চ) সকাল১১ টায়  গদাইপুর উত্তর পাড়া ঈদগাহ ময়দানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সমগ্রের মধ্যে রয়েছে ছোলা, সেমাই ,চিনি …

Read More »

ঈদে নানার বাড়ি যাওয়া হলো না সাতক্ষীরার কলেজ ছাত্রী জোবাইদার:আহত ১

নিজস্ব প্রতিনিধি: ঈদ উপলক্ষে নানার বাড়ি যাওয়া হলো না সাতক্ষীরা সদরের আখড়াখোলা আইডিয়াল কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও শিবনগর গ্রামের জোবাইদা খাতুনের। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মামার সঙ্গে ভ্যানযোগে নানার বাড়ি কুশখালি ইউনিয়নের ছয়ঘরিয়া যাওয়ার পথে দ্রুতগামি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় জোবাইদা। মুমুর্ষ অবস্থায় মামা আরিফুল ইসলামকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা …

Read More »

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষনের শিকার, দুই ধর্ষক আটক

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষনের শিকার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষনের শিকার হন।নির্যাতনের ওই নারী নওয়াপাড়ার জেজেআই জুট মিলে শ্রমিকের কাজ করেন। শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনায় জড়িত থাকায় দুই জনকে আটক করেছে। আটকৃকতরা হলেন- মণিরামপুর উপজেলার দক্ষিণ আলী মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে সাঈদ হোসেন (২৪) …

Read More »

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের দাওয়াত দিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গত বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক (এডমিন) খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব মো. আব্দুস সাত্তার এবং তারেক …

Read More »

ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন। নিহত ব্যক্তিরা হলেন মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), তার মেয়ে মোসাম্মৎ দিলরুবা (৪০), …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com