Breaking News

আশাশুনিতে অজ্ঞাত মহিলার ইন্তেকাল

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে বেশ কিছুদিন ঘুরে বেড়ান অজ্ঞাত মহিলা ইন্তেকাল করেছেন। মহিলার বয়স আনুমানিক ৬০ বছর। শনিবার বিকাল ৫টার দিকে তাকে মৃতাবস্থায় পাওয়া যায়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, উপজেলার শোভনালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শোলখালী গ্রামের জনৈক আলী নামের এক ব্যক্তির বাড়ির সামনে অজ্ঞাত মহিলাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ভাবে তাকে পিবিআই ও সিআইডি’র মাধ‍্যমে ফিঙ্গার টেষ্ট করে তার আইডি সনাক্ত করা সম্ভব হয়নি বলে ডিএনএ স্যাম্পেল রাখা হয়েছে। বৃদ্ধা মহিলা মুসলিম পরিবারের, সে মানসিক ভারসাম্যহীনতার কারণে ঘুরে বেড়াচ্ছিল এবং প্রয়োজনীয় খাবার না পেয়ে মৃত্যুবরণ করেছে এমনটাই ধারণা করেছে স্থানীয়রা ও থানা পুলিশ। রবিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com