Breaking News

dainiksatkhira24

শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শুক্রবার (০৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই …

Read More »

ট্রাম্পের পালটা শুল্কের ঘোষণায় বিশ্ব পুঁজিবাজারে ধস

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্ব জুড়েই শোরগোল পড়ে গেছে। ধস নেমেছে এশিয়ার পুঁজিবাজারে। দেখা যাচ্ছে, প্রায় সব ধরনের বাজারেই প্রভাব পড়েছে। স্বর্ণের মূল্য বেড়েছে লাফিয়ে লাফিয়ে। যুক্তরাষ্ট্রসহ চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের মতো দেশের পুঁজিবাজারে বড়োসড়ো ধাক্কা খেয়েছে। ট্রাম্পের ঘোষণার আগের দিন চাঙ্গা ছিল এশিয়ার পুঁজিবাজারগুলো। লাভের মুখ দেখেছিল যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি। বৃহস্পতিবার …

Read More »

জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, ‘আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি যে, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব।’ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে ভাষণদানকালে …

Read More »

ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক চলছে

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনায় বসেছেন। শুক্রবার (০৪ এপ্রিল) স্থানীয় সময় মধ্যাহ্নের পর ব্যাংককের সাংরিলা হোটেলে এ বৈঠক শুরু করেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে। গত ৫ আগস্টের …

Read More »

মৃত সন্তান প্রসবে বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়ায় শীর্ষে

অনলাইন ডেস্ক: মা ও নবজাতকের যত্নের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, ইউনাইটেড নেশনস ইন্টার-এজেন্সি গ্রুপ ফর চাইল্ড মরটালিটি এস্টিমেশনের (ইউএন আইজিএমই) প্রকাশ করা নতুন দুটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়। প্রতিবেদনে বলা হয় ১৯৯০ সাল থেকে অগ্রগতি অর্জিত হলেও, দেশটি দক্ষিণ এশিয়ার মধ্যে মৃত সন্তান প্রসবের সর্বোচ্চ হার রেকর্ড করে চলেছে, যা অবিলম্বে ও বর্ধিত হস্তক্ষেপের দাবি করছে। ইউএন …

Read More »

আশাশুনিতে নৌবাহিনী ও জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

রঘুনাথ খাঁ ঃ সাতক্ষীরার আশাশুনী উপজেলার বিছট গ্রামে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের কাজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে। বৃহষ্পতিবার বিকেল পর্যন্ত প্রায় ১০০ ফুট কাজ হয়েছে। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মানববন্ধন করেছে। নৌবাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। স্থানীয় মাদ্রাসা শিক্ষক আব্দুর রশীদ জানান,৩১ …

Read More »

উদারতার উদ্যোগে ভাঙনকবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ শুরু

প্রেস বিজ্ঞ‌প্তিঃ বে‌ড়িবাঁধ ভাঙ‌নে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের নায়াখালী ও বল্লভপুর এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন। মানবতার সেবায় এগিয়ে এসে সংগঠনটি দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছে। সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন, এবং পুরো …

Read More »

সাতক্ষীরায় অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের ঝটিকা অভিযান 

শেখ আমিনুর হোসেন: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরবর্তী ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ, মালিক, শ্রমিক ও বিআরটিএ’র সমন্বয়ে গঠিত টিম অতিরিক্ত ভাড়া রোধে শহরের বিভিন্ন পরিবহন কাউন্টারে যাত্রীসেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল ‘২৫) দুপুরে শহরের বিভিন্ন পরিবহণ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট …

Read More »

আশাশুনির পি.এন.এন এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীর প্রথম পুনর্মিলনী  

কৃষ্ণ ব্যানার্জী: “হৃদয়ের টানে, প্রিয় প্রাঙ্গণে”এই স্লোগানে  সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ৬০ বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান পি.এন.এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে ১ম বারের মত  বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান  হয়েছে।বুধবার, (২ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্নীল এই আয়োজনে উদ্বোধনী পর্ব,প্রাক্তন ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান ,বর্তমান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উৎসব স্মারক প্রদান,স্মৃতিচারণ, খেলাধুলা, পুরস্কার বিতরণী, রাফেল ড্র …

Read More »

দেশে নদনদীর সংখ্যা ১ হাজার ২৯৪টি

অনলাইন ডেস্ক: দেশে নদনদীর সংখ্যা ১ হাজার ২৯৪টি। সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রকাশিত ‘বাংলাদেশের নদনদীর খসড়া তালিকা-২০২৫’ থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া এ খসড়া তালিকায় নদনদীর নাম, বিভাগের নাম, জেলার নাম, উপজেলার নাম, উৎস মুখ, পতন মুখ, দৈর্ঘ্য ও স্থানীয় নাম উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com