Breaking News

শ্যামনগরে বজ্রপাতে ঘের কর্মচারির মৃত্যু

Spread the love

রঘুনাথ খাঁঃ বজ্রপাতে সুভাষ মন্ডল (৪৫) নামের এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের একটি মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।তিনি কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মন্ডলের ছেলে।
ঘের মালিক আনছারউদ্দীন জানান,সুভাষ ঘেরের বাঁধ বাঁধার কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান,মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com