Breaking News

dainiksatkhira24

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি : গাজায় ইসরায়েলি নৃশংসা গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জামায়াত।সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদ আব্দুর রাজ্জাক পাকে যেয়ে শেষ হয়।মিছিলটির নের্তৃত্বদেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহঃ ইজ্জত উল্লাহ। মিছিল …

Read More »

সেনাবাহিনীর উদ্যোগে সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ায় বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন

রঘুনাথ খাঁঃ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে উক্ত ত্রাণ বিতরন করেন, ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ১০৫ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার জেলা …

Read More »

আজকের এই বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

নিজস্ব প্রতিনিধি: স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মুহম্মদ হোসেন মিলনায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদায়ী অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি বলেন, “আজকের এই বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ। এ বছর আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, …

Read More »

ইসরায়িলের বর্বরোচিত হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বেনাপোলে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

বেনাপোল প্রতিনিধি:ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সংবাদ সন্মেলনে শিক্ষার্থীরা জানান, সোমবার তাঁরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। তাঁদের দাবি, ইসরায়েলের এই গণহত্যা বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে জোরালো অবস্থান নিতে হবে। শিক্ষার্থীদের …

Read More »

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। ০৭ এপ্রিল সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ স্মার্ট মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর আগে ঈদের পরদিন বর্তমান ও প্রাক্তন রোভার স্কাউট মিলনমেলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়। …

Read More »

ফিলিস্তিন বাসীর পক্ষে শ্যামনগর উপকূলীয় যুবদের ধর্মঘট

আশিকুজ্জামান লিমন:গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সমগ্র পৃথিবীর ন্যায় সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট করেছেন উপকূলীয় অঞ্চলের যুবরা। ৭ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউ যমুনা শ্রীম্প হ্যাচারীর সম্মুখে সংক্ষিপ্ত ধর্মঘটের মাধ্যমে শেষ হয়। শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি সহযোগিতায় অনুষ্ঠিত …

Read More »

শ্যামনগরে সেতু উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন

আশিকুজ্জামান লিমন:সাতক্ষীরার শ্যামনগরে সেতু/কালভার্ট উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রনি খাতুন ৷ ৭ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার বিকাল ৪ টার সময় কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামের হামিদের দোকানের নিকট মেন্দিনগর খালের উপর ১১৫ মিটার দৈর্ঘ্যর বক্স কালভার্ট আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন ৷  ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পে ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৩৩,১৭,৯৫১ টাকা চুক্তিতে …

Read More »

সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ শুরু

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে আনুষ্ঠনিকভাবে মধু আহরণ শুরু হয়েছে ৷সোমবার সকাল সাড়ে ১১ টায় বনবিভাগের আয়োজনে বুড়িগোয়ালিনী ফরেস্ট ৭১নং প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, বনবিভাগ, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, সমাজকর্মী, সংবাদকর্মী, এনজিও সহ সর্বোপরি মৌয়ালদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও ) এ জেড এম হাছানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা …

Read More »

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

অনলাইন ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। দিবসটি উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এ বছর দিবসটি উদযাপন করবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’। দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। …

Read More »

এসএসসি পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা, কোচিং-ফটোকপি বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

অনলাইন ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার আর মাত্র তিনদিন বকি। আগামী ১০ এপ্রিল শুরু হতে যাওয়া এ পরীক্ষায় অংশ নেবে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ মে। আর মাদরাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com