মোঃ হাফিজুল ইসলাম : সাতক্ষীরা সদরে (২০২৪-২৫) অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলার কৃষি অফিসার মনির হোসেন।উপজেলার কৃষি অফিসার মনির হোসেন বলেন, ‘ রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে …
Read More »dainiksatkhira24
দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
মোমিনুর রহমান:দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দুপুর ১২.৩০ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে মাসিক সভায় অতিথি ছিলেন সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ এর অধ্যক্ষ অলোক কুমার ব্যানাজী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও …
Read More »জুলাই-আগস্ট অভ্যুত্থান উপলক্ষে সাতক্ষীরা জেলা রোভারের নানা কর্মসূচী পালিত
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জুলাই-আগস্ট’২৪ অভ্যুত্থান উপলক্ষে নানা কর্মসূচী উপলক্ষে, সাতক্ষীরা জেলা রোভার স্কাউট ভবনে জেলা রোভারের আয়োজনে ২৯ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১০টা হতে বিভিন্ন কলেজের রোভার ও গার্ল-ইন-রোভার শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, কবিতা আবৃত্তি,চিঠি লেখা, রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ,র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা রোভারের সাবেক কমিশনার আলহাজ্জ অধ্যাপক মো: মনিরুজ্জামান’র সভাপতিত্বে। জেলা রোভার সম্পাদক …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার দিনভর জেলার হিজলদী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, ভোমরা, মাদরা এবং বাকাল চেকপোস্ট থেকে এসব মালামাল আট করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কাকাডাঙ্গা বিওপি’র …
Read More »দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক: থেকে দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার আসাদুজ্জামানকে বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৩ টায় দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা থানার অফিসার ইনচার্জ …
Read More »দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে মাগফিরাত ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক :ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী শিক্ষক, শিক্ষীকা,পাইলট, স্কুলের স্টাফ, অভিভাবক সহ যাহারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও আগুনে পুড়ে যাওয়া আহতদের সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই ২৫ বৃহস্পতিবার সকাল ১১ টায়, দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে দেবহাটা পারুলিয়া সাহিত্য পরিষদের অয়াস্হী কার্যালয়ে, সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা …
Read More »সাতক্ষীরায় ৩৯জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান
আসাদুজ্জামানঃ সাতক্ষীরায় ৩৯জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি এডুকেশন স্কিম (এসইডিপি)”এর আওতায় বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলার উপজেলা নির্বাহী …
Read More »সুন্দরবনে কোষ্টগার্ড এর অভিযানে একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার
রঘুনাথ খাঁ ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাউন্দে নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে কোস্টগার্ড পশ্চিমজোন কৈখালীর একটি আভিযানিক …
Read More »বেত্রবতী হাইস্কুলে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন
কামরুল হাসান: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক একাদিক কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১জুলাই) বেলা ১২টায় কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয়ে দেয়ালিকা প্রকাশ ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য …
Read More »কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কামরুল হাসান: কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলে ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণ কৃতি (জিপিএ ৫) শিক্ষার্থীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
