Breaking News

ভোমরা স্থলবন্দরে বিজিবির অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবিলা মহড়া অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর উদ্যোগে ভোমরা স্থলবন্দরে অগ্নি নির্বাপনসহ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ১০ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভোমরা স্থলবন্দর এলাকায় এ মহড়ায় অংশ নেয় বিজিবি, কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থা।সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে সাতক্ষীরা বিজিবির উদ্যোগে ও স্থলবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় এ মহড়ার আয়োজন করা হয়। বিজিবির প্রশিক্ষিত সদস্যরা বন্দরে কর্মরতদের অগ্নি নির্বাপনের কৌশল ও সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণ প্রদান করেন।মহড়ায় অগ্নি নির্বাপনের বিভিন্ন ধাপ, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের অনুশীলন করা হয়।

বিজিবি জানায়, এ ধরনের নিয়মিত মহড়া বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্যোগে দ্রুত পদক্ষেপ নিতে সহায়ক হবে। এর ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে।ভোমরা স্থলবন্দরে অনুষ্ঠিত এ মহড়াটি পরিচালনা করেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com