Breaking News

ডাঃ মোঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে নলতায় বিএনপির অবরোধ ও হরতাল

Spread the love

ফিরোজ হোসেন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও অধ্যাপক ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে ও বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও অবাঞ্ছিত ঘোষনার দাবিতে সড়ক অবরোধ, হরতাল ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে সাতক্ষীরার কালিগঞ্জ-নলতা সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে স্থানীয় হাজারো সাধারণ নারী-পুরুষ অংশগ্রহণস করে।

এ সময় তারা স্লোগান দেন—“গরিবের ডাক্তার শহিদুল আলমের বিকল্প নেই”, “মনোনয়ন বাতিল করো, শহিদুল আলমকে দাও”, “কাজী হটাও, ধানের শেষ বাঁচাও”,।

এসময় উপস্থিত ছিলেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভরবিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডা. শহিদুল আলম শুধু দলের নেতা নন, তিনি গরিব ও দুঃখী মানুষের আশার নাম। মাঠের রাজনীতিতে তিনি যেমন ত্যাগী, চিকিৎসা সেবায়ও তেমনি নিবেদিত। এমন একজন জনপ্রিয় নেতাকে বঞ্চিত করা কালিগঞ্জ–আশাশুনির বিএনপি নেতাকর্মীদের জন্য গভীর আঘাত।”

তারা বলেন, সাতক্ষীরার মানুষের কাছে ডা. শহিদুল আলম ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত। প্রতি সপ্তাহে তিনি ঢাকা থেকে নিজ এলাকা নলতায় ফিরে এসে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেন। এই মানবিকতা ও জনপ্রিয়তাই তাঁকে সাধারণ মানুষের আস্থার প্রতীক করেছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com