dainiksatkhira24

আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা

জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, এসআই ফিরোজ, ডাঃ প্রসূন কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ …

Read More »

বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মানের জন্য কাজ করা হবে—- মফিকুল হাসান তৃপ্তি

মো: সাগর হোসেন: সীমান্তের এই জনপদকে উন্নয়ন করতে হলে ধানের শীষ এর বিকল্প নেই। বিগত ১৫ টি বছরে দেশের এই বৃহত্তর স্থল বন্দর থেকে সরকার শুধু অর্থ হাতিয়ে নিয়েছে। অথচ এই ছোট্র শহরে উন্নয়নের কোন বাতাস লাগেনি। বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি এবার রাষ্ট্র ক্ষমতায় আসলে বেনাপোলকে গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে। এই জনপদের প্রতি সরকারকে অবশ্যই খেয়াল রাখতে হবে উন্নয়নের …

Read More »

কলারোয়ায় যুবদল নেতা টুটুল হত্যা প্রচেষ্টা কারীর  বিচারের দাবিতে মানববন্ধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামালউদ্দিন টুটুলকে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা প্রচেষ্টার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে টুটুলের পরিবার ও এলাকাবাসী। পরে একই ঘটনায় কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কলারোয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে সংবাদ সম্মেলনে একই দাবি জানান, টুটুলের পিতা শফিউদ্দিন মন্টু। মানববন্ধনে …

Read More »

তালায় ঔষধের খুচরা বাজারে সিন্ডিকেট,বিপাকে সাধারণ ক্রেতা

ফারুক সাগর: ঔষধের খুচরা বাজারে সিন্ডিকেটের কারণে বিপাকে সাধারণ ক্রেতা। সাতক্ষীরার তালা উপজেলার তালা বাজার,পাটকেলঘাটা বাজার,খলিষখালী ও মাগুরা বাজার সহ জেলা ব্যাপী এ সিন্ডিকেট সক্রিয়। মানুষের অসুস্থতাকে পুঁজি করে চলছে এ সিন্ডিকেট। ঔষধের লেখা মূল্য তালিকা থেকে ক্রেতাদের জন্য বেশ কিছু বছর ধরে চলমান ১০% ছাড়ের থেকে করা হয়েছে ৫% ছাড়। ফলে ঔষধ ক্রয়ে অসুবিধায় পড়ছে সাধারণ ক্রেতা। আর সুবিধা …

Read More »

শ্যামনগরে কেরোসিন খাওয়ার তিন দিন পর শিশুর মৃত্যু

রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে ভুলবশত কেরোসিন খাওয়ার তিন দিন পর চিকিৎসারত অবস্থায় আঁখি সরকার নামের সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শিশুটির মৃত্যু হয়। সে উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালী (নতুন ঘেরী) গ্রামের বাবুরাম সরকারের কন্যা। প্রতিবেশী গোপাল সরকার জানান, গত সোমবার ঘরে রাখা কেরোসিনের বোতল থেকে আঁখি কেরোসিন খেয়ে ফেলে। কেরোসিন খাওয়ার …

Read More »

পাচারকালে জব্দ ১৮ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৬০ কেজি শামুক জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হাজির মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব শামুক জব্দ করা হয়। পরে জব্দকৃত শামুকগুলো বৃহস্পতিবার সকালে সুন্দরবনের চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।এসময় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ …

Read More »

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় নার্সদের বিক্ষোভ ও মিছিল

নিজস্ব প্রতিনিধি: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) সাতক্ষীরা জেলা শাখা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহরের খুলনা রোড মোড় আসিফ চত্বরে সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীনের সভাপতিত্বে আয়োজিত …

Read More »

একাত্তরে গণহত্যার সহযোগী হলেও এখন তাদের সুযোগ নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তারা বলছে, একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে গণহত্যা (জেনোসাইড) ঘটবে। ৭১ সালের গণহত্যার সহযোগী হলেও এখন আর তাদের সুযোগ নেই। ফখরুল বলেন, বিএনপি হিংসার রাজনীতি করে না, প্রতিশোধ নিতে চায় না এবং ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা …

Read More »

রেট্রো লুকে আলিয়া, নতুন অবতারে রণবীর

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম নির্মাতা সঞ্জয় লীলা বনশালির আসন্ন সিনেমা ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহের পারদ আগে থেকেই উঁচুতে। এই সিনেমায় আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল ত্রয়ীকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেমাপ্রেমীরা। সেই অপেক্ষার মাঝে শুটিংয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আলিয়ার ‘রেট্রো লুক’ আর রণবীরের ‘নতুন অবতার’ নিয়ে নেটিজেনদের মাঝে চলছে …

Read More »

‘শাপলা কলি’ প্রতীকের ছবি প্রকাশ করল এনসিপি, যুক্ত হলো ইসির ওয়েবসাইটেও

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’–র অফিসিয়াল ছবি প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটেও এনসিপিকে দেশের ৫৮ নম্বর রাজনৈতিক দল উল্লেখ করে প্রতীকের এই ছবি যুক্ত করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে প্রতীকের ছবিটি সাংবাদিকদের কাছে পাঠানো হয়। ছবিতে একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি দেখা যায়, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজা …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com