Breaking News

dainiksatkhira24

বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। যদিও সেভাবে তিনি বিষয়টি খোলাসা করেননি। বিসিবির নির্বাচন যখন ঘনিয়ে আসছে, তখনই সেখানে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সাবেক এই দেশসেরা ওপেনার। প্রথমে বিসিবির পরিচালক হতে চান তামিম, এরপর সভাপতি পদে নির্বাচনের দিকে তার নজর রয়েছে। দেশের প্রথমসারির এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এসব …

Read More »

ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপাতত ভারত সফরের পরিকল্পনা নেই। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনে তাঁর যোগদানের কথা ছিল। নিউইয়র্ক টাইমসের অনলাইনে আজ শনিবার প্রকাশিত এক বিশ্লেষণে এ দাবি করা হয়েছে। নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণটির নাম ‘দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদি রিলেশনশিপ আনরাভেল্ড’ (নোবেল পুরস্কার ও এক তিক্ত ফোনকল: ট্রাম্প-মোদি …

Read More »

সম্পর্ক জোরদারে শি’কে মোদির বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রোববার (৩১ আগস্ট) সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। খবর এনডিটিভির। চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে মোদি আরও বলেছেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। …

Read More »

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টেথোস্কোপে কয়েক সেকেন্ডেই হৃদরোগ শনাক্তের দাবি

নিউজ ডেস্ক: ব্রিটিশ গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি নতুন স্টেথোস্কোপ আবিষ্কার করেছেন, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হৃৎপিণ্ডের তিনটি বড় সমস্যা শনাক্ত করতে সক্ষম। গবেষকদের দাবি, এই অত্যাধুনিক প্রযুক্তি দ্রুত রোগ নির্ণয়ে সহায়তা করে অনেক রোগীর জীবন বাঁচাতে পারে। ১৮১৬ সালে আবিষ্কৃত স্টেথোস্কোপের আধুনিক সংস্করণ হিসেবে এই যন্ত্রটি তৈরি করা হয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও ইম্পেরিয়াল কলেজ হেলথ কেয়ার এনএইচএস …

Read More »

শরীরে আপত্তিকর স্পর্শ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে শরীরে আপত্তিকর স্পর্শ করার অভিযোগ তুলেছেন অঞ্জলি রাঘব নামের এক অভিনেত্রী। সেই অনুষ্ঠানে ভিডিও ভাইরাল হওয়ার পর অঞ্জলি জানিয়েছেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব ও ভোজপুরি অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিং উপস্থিত ছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মঞ্চে …

Read More »

চীনে পৌঁছেছেন মোদি, শি-পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন

আন্তর্জাতিক ডেস্ক: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপান থেকে শনিবার (৩০ আগস্ট) চীনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে চীনে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের পর চীনে মোদির এটি প্রথম সফর। দেশটির স্থানীয় সময় রোববার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির বহুল প্রত্যাশিত বৈঠক …

Read More »

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বিকেলে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ (রোববার) বিকেলে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কিছু রাজনৈতিক দলের সঙ্গে চিফ অ্যাডভাইজার বসবেন। বিকেল ৩টার সময় বিএনপির সঙ্গে এবং বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে; সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে। …

Read More »

বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণ,স্বামী আটক

নিউজ ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৮ বছর বয়সী এক নববধূকে বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নববধূকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২৯ আগস্ট) নববধূর স্বামী আসিফ মিয়াসহ ৭ জনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত …

Read More »

দেশে পাকিস্তানি মনোভাবের পোলাপান জন্মাল কীভাবে: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক: বাংলাদেশে এই পোলারা জন্মালো কীভাবে যাদের পাকিস্তানি মনোভাব বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, ড. ইউনূস আপনি যদি মুক্তিযোদ্ধাদের পক্ষে থাকেন …

Read More »

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। রোববার (৩১ আগস্ট) সকালে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ১০টায় ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com