Breaking News

dainiksatkhira24

মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে সাতক্ষীরায় শিবিরের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত “ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরার জেলা জামায়াত অফিসের অডিটোরিয়ামে এ সেমিনার হয়। এতে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী দুঃশাসনের সময়ে তাদের ওপর নানাভাবে নির্যাতন চালানো হয়েছিল। ২০১৩ সালে কালীগঞ্জ সরকারি কলেজ শিবিরের তৎকালীন সভাপতি আমিনুর …

Read More »

সাতক্ষীরায় বিদ্যালয়ে হাতে কলমে চলছে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বিত শিক্ষা প্রদান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন এঁর ঐকান্তিক প্রচেষ্টায় হাতে কলমে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বিত শিক্ষা প্রদানের মাধ্যমে ভালো ফলাফলের সুনাম বহন করে চলেছে। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বিত শিক্ষা হাতে কলমে দেওয়ার বিষয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন বলেন, …

Read More »

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর বার্তা

নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই—বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও …

Read More »

ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড ইংলিশদের

খেলাধুলা ডেস্ক: প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে অবশ্য তাদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে ইংল্যান্ড। তবে সান্ত্বনার ম্যাচ জিততে ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ইংলিশরা। প্রোটিয়াদের হারিয়েছে রেকর্ড সর্বোচ্চ ৩৪২ রানের ব্যবধানে। ওয়ানডেতে আগের সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডটি ছিল ভারতের। ২০২৩ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কাকে তারা ৩১৭ রানে হারিয়েছিল। ইংল্যান্ড তাদেরকেও ছাড়িয়ে গেছে। সিরিজ ইতোমধ্যে হাতছাড়া হলেও …

Read More »

হামাসকে ‘শেষবারের মতো সতর্ক’ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে বলে দাবি করে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৭ সেপ্টেম্বর) তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজার জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তি এখনই মেনে নিতে হবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এখন হামাসেরও মেনে নেওয়ার সময় এসেছে। আমি এর আগে হামাসকে পরিণতি সম্পর্কে …

Read More »

“জয়-পুতুলকে নেতৃত্বে আনছেন শেখ হাসিনা”

নিউজ ডেস্ক: ১৯৮১ সালের ১৭ মে থেকে একটানা ৪৪ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন শেখ হাসিনা। তবে এত দীর্ঘ নেতৃত্বের পরও উত্তরাধিকারের পরিকল্পনা বা ‘সাকসেসন প্ল্যান’ নিয়ে তিনি প্রকাশ্যে কখনো অবস্থান জানাননি, এমনকি কী ভাবছেন তারও আভাস দেননি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর …

Read More »

সুন্দরবনের অভয়ারণ্যে মৎস্য শিকারের সময় ৩টি নৌকাসহ ২ জেলে আটক

রঘুনাথ খাঁ: সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে এলাকায় মৎস্য শিকারের সময় ৩টি ডিঙ্গি নৌকা, ৩টি জাল ও ৬টি বৈঠাজব্দ ও ২জন জেলেকে আটক করেছে সাতক্ষীরা স্মার্ট টিম-১ এর সদস্যরা। রবিবার (৭ সেপ্টেম্বর) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেকি মুক্ত বাংলা অভয়ারণ্য খাল থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের নওশের গাজীর ছেলে নওয়াব আলী (৫০) …

Read More »

সাতক্ষীরায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, অতিরিক্ত …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার কালিয়ানী, ঘোনা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা এবং মাদরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের …

Read More »

আশাশুনি’ র চাঞ্চল্যকর সাইকেল মিস্ত্রি অনিমেষ হত্যা মামলায় একদিনের রিমাণ্ডে মালেক

রঘুনাথ খাঁ : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙলদাড়িয়া গ্রামের সাইকেল মিস্ত্রী অনিমেষ সরকার হত্যা মামলার প্রধান আসামি অহিদ মল্লিক ওরফে অহিদুজ্জামান মল্লিক গত ৮ জুলাই থেকে সাতক্ষীরা কারাগারে বন্দি রয়েছেন। গত দুই মাসেও মামলার তদন্তকারী কর্মকর্তা ওই আসামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ডের আবেদন না জানানোয় নিহতের পরিবার হত্যার রহস্য উন্মোচন নিয়ে হতাশা ব্যক্ত করেছে। তারা ন্যায় বিচার পাওয়া …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com