dainiksatkhira24

নিরাপত্তা শঙ্কা : দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

নিউজ ডেস্ক: চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে আজ (বুধবার) দুপুর ২টায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর আর কোনো কার্যক্রম চলবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের (বুধবার) স্লট বা …

Read More »

দেশে ধর্মের নামে ভোট চাওয়ার রাজনীতি চলছে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক: দেশে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত র‍্যালি শেষে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশ ৯০ শতাংশ মুসলমানের দেশ। এখানে আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করা তাদের সহযোগীরা বাদে বিএনপি, জামায়াতে ইসলামী …

Read More »

সংসদ নির্বাচন ও গণভোটে আলাদা ব্যালট, তবে বক্স একটিই

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে সাদা রঙের। উভয় ব্যালটে সিল ব্যবহার করে ভোট দিতে হবে। তারপর সেগুলো ফেলতে হবে একই বক্সে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের জন্য দুটি ভিন্ন ব্যালট পেপার থাকলেও ব্যালট বক্স থাকবে একটি। সংসদ নির্বাচনের ব্যালট পেপারের সঙ্গে গণভোটের …

Read More »

রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ডলার–রুপির বর্তমান বিনিময় মূল্যে যেটি ৫ …

Read More »

বিদেশে শ্রমশক্তি রফতানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক: বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এই …

Read More »

তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত

নিউজ ডেস্ক: তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার জন্য বাসভবন ও দলীয় অফিস প্রস্তুত করেছে বিএনপি। গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এ ছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, …

Read More »

যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক এক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন এবং গত সোমবার প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই কড়া বার্তার তথ্য জানানো হয়। সূত্র ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসের খবর অনুযায়ী, গাজা নগরীতে ইসরায়েলের চালানো …

Read More »

ওসমান হাদির ওপর হামলায় ‘ব্যবহৃত’ পিস্তলসহ গুলি উদ্ধার

নিউজ ডেস্ক: ওসমান হাদির ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে র‍্যাব-১১। পাশাপাশি অভিযানে হামলায় ব্যবহৃত পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ১১টার দিকে নরসিংদী তরুয়া বিল থেকে এসব উদ্ধার করে বলে জানান তারা। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ফয়সাল (২৫)। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শিবপুর এলাকায়। সম্প্রতি তিনি নরসিংদী মডেল …

Read More »

‘আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি’

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটি দুটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ—১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করেছি। তবে …

Read More »

বিজয় দিবস উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আবিদ হোসেন: মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা পৌরসভার কাঠিয়া লস্করপাড়া ভাঙ্গা মন্দিরের পাশে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com