
জি এম মুজিবুর রহমান,: আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। সভায় উপজেলা সহ-সভাপতি মাছুম বিল্লাহ খান, টিম সদস্য ও সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, বিভিন্ন ইউনিয়ন সভাপতি আব্দারুল ইসলাম, মোবারক হোসেন, মাওঃ ইউসুফ হোসেন, মাওঃ মোয়াজ্জেম হোসেন, আইয়ুব রসুল, বুলবুল হোসেন ও জাকির হোসেনসহ ১১ ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
