Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ সাড়ে তিন লাখ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনভর জেলার ভোমরা, ঘোনা, তলুইগাছা, মাদরা, হিজলদী বিওপি এবং ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৩ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ফলমোড় নামক স্থান হতে ৬,৯০০/- ভারতীয় প্রেসার কুকার আটক করে। ঘোন বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৬/৫ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পায়রাডাঙ্গা আমাবাগন নামক স্থান হতে ৮,২০০/- ভারতীয় বিড়ি আটক করে। তলুইগাছা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৩ আরবি হতে বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন মুজুরদারের খাল নামক স্থান হতে ৪৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধী গাছের বাকল আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৪ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান হতে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন হরিণা নামক স্থান হতে ৩০,০০০/- টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার একশত টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com