Breaking News

মাগুরায় শিশু ধর্ষণে পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধনের ডাক

Spread the love

শাহরিয়ার কবির:মাগুরায় ৮ বছরের শিশু  ধর্ষণের শিকার হওয়ায় আগামীকাল (১০ মার্চ) সোমবার সকাল ১১ টায় পাইকগাছা জিরো পয়েন্ট চত্বরে মানববন্ধনে ডাক দিয়েছেন পাইকগাছা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন ,শিশুটির  উপরে ঘটে যাওয়া নির্মম- নিষ্ঠুর ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে সকল শিক্ষার্থীদের উপস্থিত থেকে ধর্ষকের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করা হয় তার জোর দাবি জানাবেন। তারা আরো জানান গত ৫-আগষ্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন হলেও আমাদের মা-বোনেরা একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে। ৮-বছরের বোন আছিয়াও ওই সকল লোলুপদৃষ্ট খারাপ মানুষের হাত থেকে রেহাই পায়নি।

উল্লেখ্য, গত ৬ মার্চ বৃহস্পতিবার মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন আট বছর বয়সী মেয়ে শিশু । মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণি পড়ুয়া শিশু রমজান মাসের ছুটিতে স্কুল বন্ধ থাকায় বড় বোনের বাড়ি মাগুরার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বর্তমান শিশুটির আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় ইয়াবাসহ আটক ৩

Spread the loveপাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহযোগিতায় ১৭ পিস ইয়াবাসহ এক মুদি দোকানদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com