dainiksatkhira24

সাতক্ষীরা-১ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন 

ফারক সাগর : সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় প্রার্থী, তাদের সমর্থক, প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হবে। তালা ও কলারোয়া উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি …

Read More »

সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

রঘুনাথ খাঁ ঃসাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। জেলার সাতটি উপজেলায় মৃৎশিল্পরা দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ করছেন তারা। প্রতিমার কাঠামো প্রস্তুত ও মাটি শুকানোর কাজ শেষ করে বর্তমানে চলছে রং করা, চোখ আঁকা ও অলঙ্করণসহ চূড়ান্ত কাজ। আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সরস্বতী পূজা শুরু হবে। শিল্পী সুনীল চক্রবর্তী,কালীদাস মন্ডলসহ কয়েকজন …

Read More »

কালিগঞ্জে সরস্বতী প্রতিমা ভাংচুর

রঘুনাথ খাঁ ঃ রাতের আঁধারে নির্মাণাধীন সরস্বতী প্রতিমা ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার ভোর আনুমানিক তিনটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের পূর্ব তেঁতুলিয়া গ্রামের পবিত্র স্বর্ণকাারের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে বিচার হয়না তাই থানায় লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান পবিত্র স্বর্ণকার। পূর্ব তেঁতুলিয়া গ্রামের মধুসুধন স্বর্ণকারের ছেলে গোপাল স্বর্ণকার জানান, স্থানীয় কয়েকজন কিশোর মিলে গত ছয় বছর ধরে …

Read More »

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) বিকালে কামালনগর ঈদগাহ ময়দানে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মেয়র তাজকিন আহমেদ চিশতির আয়োজনে ও সভাপতিত্বে নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য …

Read More »

সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০ জন প্রার্থী: কার হাতে কোন প্রতীক

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেলার চার আসনে মোট ২০ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসন এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির হাবিবুল ইসলাম হাবিব — ধানের শীষ জামায়াতে ইসলামীর মো. …

Read More »

ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা

নিউজ ডেস্ক: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন। প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, গত কয়েকদিন ধরে তিনি ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকায় ভোটাররা বারবার জানতে চেয়েছেন, ব্যালট পেপারে কোন প্রতীকে তাকে …

Read More »

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক দিন আগে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে তারা জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করে পিসিবি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। এদিকে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগ …

Read More »

বিশ্বকাপ খেলতে চান ক্রিকেটাররা, টানাপোড়েনের সমাধান চান শান্ত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। তবে দেশের টেস্ট অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার হিসেবে ক্রিকেটারদের মনের ভাষা ভালোভাবেই বোঝেন তিনি। বিশ্বকাপের মতো আসরে খেলতে চাওয়াটাই যে ক্রিকেটারদের স্বাভাবিক আকাঙ্ক্ষা, সেটিই স্পষ্ট করেছেন শান্ত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে …

Read More »

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে আজ মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। বুধবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যমকে অভিনেতা জাভেদের মৃত্যর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে …

Read More »

ফ্ল্যাট কিনতে ওসমান হাদির পরিবারকে ১ কোটি টাকা দিচ্ছে সরকার

নিউজ ডেস্ক: ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ–বিষয়ক নথিপত্র অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com